শিরোনাম
গোয়ানঘাট সীমান্তের মাদক আলী বিদেশি মদ সহ পুলিশের খাঁচায়  গোয়ালাবাজারে একাধিক মামলার আসামি সৈয়দ আলী আহমেদ বিদেশে পলাতক রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ রমজানের ফজিলত  তাছলিমা আক্তার মুক্তা আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে  ইফতার সামগ্রী বিতরন চট্টগ্রামে ৫০ লাখ টাকার চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যাক্তি সাংবাদিক নয় কি? এশিয়ান টিভি কর্তৃপক্ষের জবাব কই?  লালমনিরহাটের কালিগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ২০০ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত গৌরীপুরে নাবালিকা ধর্ষন মামলার ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ গোবিন্দগঞ্জে সেফটি টাংকি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

গোয়ালাবাজারে একাধিক মামলার আসামি সৈয়দ আলী আহমেদ বিদেশে পলাতক

স্টাফ রিপোর্টার / ১৩ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

গত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাবের অভিযোগে আলোচিত গোয়ালাবাজার এলাকার সৈয়দ আলী আহমেদ বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তিনি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমেদের ছেলে। স্থানীয়দের অভিযোগ, বাবার রাজনৈতিক অবস্থান ও প্রভাবকে কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরে গোয়ালাবাজার ও আশপাশের এলাকায় নানা অনৈতিক ও সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ কারণে এলাকায় দীর্ঘদিন ভয়ের পরিবেশ বিরাজ করছিল বলে স্থানীয়দের ভাষ্য।

সূত্র জানায়, সিলেটের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক সহিংস ঘটনার সঙ্গে তার নাম উঠে আসে। এসব ঘটনায় বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাতেও তিনি জড়িত ছিলেন। এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করেন—এ ঘটনায় তার সংশ্লিষ্টতা তদন্তের আওতায় আসে।

সাম্প্রতিক সময়ে দেশের চলমান পরিস্থিতিতে অপরাধজগতের পলাতক ব্যক্তিদের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হলে সৈয়দ আলী আহমেদের নামও আলোচনায় আসে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ