শিরোনাম
গৌরীপুরে নাবালিকা ধর্ষন মামলার ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ গোবিন্দগঞ্জে সেফটি টাংকি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ পবিত্র ঈদ-উল-ফিতর’র ১৯৯তম জামাত উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পুলিশের জালে দুই মাদক কারবারি, উদ্ধার ১০ কেজি গাঁজা থানায় অভিযোগ দিলেও মিলছে না প্রতিকার সিলেটে পেশাদার সাংবাদিকের স্মার্ট ফোন চুরি  সিলেটে ইয়াবা ব্যবসায় জড়িত হচ্ছে উঠতি বয়সী যুবক-যুবতী,সীমান্তে আটক মাদক কারবারি  আমরা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন করব— বাণিজ্যমন্ত্রী  মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩ তাহিরপুর থানার দুর্নীতি নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ সদর দপ্তর
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

আমরা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন করব— বাণিজ্যমন্ত্রী 

স্টাফ রিপোর্টার / ৬৮ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

আমরা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন করব— বাণিজ্যমন্ত্রী 

 

#সবাই মিলে সিলেটকে এগিয়ে নেয়ার ঘোষণা # 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন করব,ধারণ করব এবং দিন দিন এটিকে বৃদ্ধি করব। আমরা সিলেটের জন্য যে কাজগুলো করব সেগুলো কারো ব্যক্তিগত কাজ ন। 

 

তিনি বলেন, সিলেট- ঢাকা মহাসড়ক সংস্কার হলে ব্যক্তি নয় পুরো সিলেট উপকৃত হবে, সিলেটে পানির সমস্যা সমাধান হলে কোন ব্যক্তি বরং পুরো সিলেট সুফল ভোগ করবে। তাই, আমরা সবাই মিলে সিলেটকে এগিয়ে নিতেই কাজ করব।

 

আজ (শনিবার) সিলেট নগরীর ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা নির্বাচনের প্রচারণার সময় যে প্রতিশ্রুতি দিয়েছি, যে পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করেছি তা আগামী পাঁচ বছরে অক্ষরে অক্ষরে পালন করব। সিলেটের জীবনমান উন্নয়নে সকল কাজ আগামী দিনে দৃশ্যমান হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

বাণিজ্য মন্ত্রণালয়কে অত্যন্ত চ্যালেঞ্জিং মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা আমাদের মন্ত্রণালয়ের অন্যতম কাজ। এবার আমরা দায়িত্ব নিয়েছি রোজার একদিন আগে। তবে যে পরিমাণ খাদ্য মজুদ ও ভোগ্য পণ্যের সরবরাহ আছে তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মূলত আমদানি নির্ভর ভোগ্যপণ্য যেগুলো রোজায় বেশি ব্যবহার হয় সেগুলো স্থিতিশীল পর্যায়ে আছে। এসময় তিনি বাজার স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং ও ভোক্তা অধিকারের মনিটরিং জোরদার করার কথা উল্লেখ করেন।

 

দোয়া ও ইফতার মাহফিলে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা হাবীবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ