শিরোনাম
শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে বিশুদ্ধ পানির রিফিল স্টেশন উদ্বোধন নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের স্মারক জালিয়াতি ও কোটি টাকার লেনদেন : রাজশাহী শিক্ষা বোর্ডে নিয়োগ কেলেঙ্কারি সংসদে সিলেটের নতুন মুখ সিলেটের নির্বাচিত ৬ সংসদ সদস্যকে ‘ সিলেট সিটি প্রেসক্লাব’এর অভিনন্দন ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইবাদতে পরম সুখ ::জান্নাতুল ফেরদৌস রিফা ছাত্রদের কাছে শিক্ষাগুরুর মর্যাদা”  : :মোঃ আহমদ আলী :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত সিলেট নগরীতে ৮ ধরে কিশোর তুহিন নিখোঁজ
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের

স্টাফ রিপোর্টার / ৪৮ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের।

 

 

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 

 

 

তিনি আশা প্রকাশ করেন যে,জনাব তারেক রহমান তাঁর মেধা, প্রজ্ঞা ও অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

 

জিএম কাদের আরও বলেন, তিনি বিশ্বাস করেন যে, জনাব তারেক রহমান অচিরেই রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করে জাতীয় ঐক্য সুসংহত করবেন এবং সহনশীলতা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে দেশকে বিদ্যমান নানা সংকট, অনিশ্চয়তা ও বিভাজন থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

 

শেষে তিনি জনাব তারেক রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ