শিরোনাম
স্মারক জালিয়াতি ও কোটি টাকার লেনদেন : রাজশাহী শিক্ষা বোর্ডে নিয়োগ কেলেঙ্কারি সংসদে সিলেটের নতুন মুখ সিলেটের নির্বাচিত ৬ সংসদ সদস্যকে ‘ সিলেট সিটি প্রেসক্লাব’এর অভিনন্দন ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইবাদতে পরম সুখ ::জান্নাতুল ফেরদৌস রিফা ছাত্রদের কাছে শিক্ষাগুরুর মর্যাদা”  : :মোঃ আহমদ আলী :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত সিলেট নগরীতে ৮ ধরে কিশোর তুহিন নিখোঁজ শেরপুরে দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সিলেটের নির্বাচিত ৬ সংসদ সদস্যকে ‘ সিলেট সিটি প্রেসক্লাব’এর অভিনন্দন

স্টাফ রিপোর্টার / ৪২ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটের নির্বাচিত ৬ সংসদ সদস্যকে ‘ সিলেট সিটি প্রেসক্লাব’এর অভিনন্দন

 

স্টাফ রিপোর্টার:: নবনির্বাচিত সংসদ সদস্য সিলেট-১ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ এম এ মালিক, সিলেট-৪ আরিফুল হক চৌধুরী ও সিলেট ৫ আসনের মুফতি আবুল হাসান, সিলেট-৬ এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি প্রেসক্লাব এর নেতৃবৃন্দ শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ক্লাব কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এই অভিনন্দন জানান।

 

বিবৃতিতে ক্লাবের সভাপতি বাবর হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম সাগর বলেন, জনগণ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন। আমরা আশা করি, নবনির্বাচিত সংসদ সদস্যরা সিলেটের মাটি ও মানুষের কল্যাণে এবং আধুনিক সিলেট গড়তে কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে সাংবাদিকতার প্রসারে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচিত সংসদ সদস্যরা দল-মত নির্বিশেষে সিলেটের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সমৃদ্ধ সিলেট বিনির্মাণে সারথী হবেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ