শিরোনাম
নির্বাচনের আগে পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি সিলেটে আক্রমনাত্মক বিএনপি- জামায়াত দুই কোটি ভাতাভোগীর কাছে গণভোটের বার্ত  –সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ # কর্মকর্তা-কর্মচারীদের পরিবর্তন চাইলে গণভোটে ইতিবাচক ফলাফলের তাগিদ# গোয়াইনঘাট সীমান্তে ‘লাইনম্যান’ সিন্ডিকেটের দাপট: ডিবি ও পুলিশের নামে কোটি টাকার চাঁদাবাজিমাদক, চিনি ও ভারতীয় পণ্যের নিরাপদ করিডোর প্রতাপপুর-লামাপুঞ্জি; নির্বিকার প্রশাসন ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত ভৈরব-কুলিয়ারচরে পরিবর্তনের ডাক, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৪ বোতল ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ভোট প্রদানে জনসচেতনতায় পথসভা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া  এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের কোন বিকল্প নেই – এসএম জিন্নাহ কবীর।
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

১৪ বোতল ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১৪

স্টাফ রিপোর্টার / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

১৪ বোতল ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১৪

 

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ::

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ ফেব্রুয়ারী ২০২৬খ্রিঃ বিকাল অনুমান ১৬৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন ভাবকির মোড় সংলগ্ন মেসার্স জান্নাত ফার্নিচার এর সামনে ময়মনসিংহ-জামালপুর রোডে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করাকালীন সিগন্যাল দিয়ে থামিয়ে মাদককারবারি ১। মোঃ ভুট্টো মিয়া (৫০), থানা-পলাশবাড়ী, ২। মোঃ আরিফুল আহাদ (৪২), থানা-গাইবান্ধা সদর, উভয় জেলা- গাইবান্ধাদের আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যে এবং দেখানো মতে মোটরসাইকেলে বক্সের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১৪ (চৌদ্দ) বোতল ফেন্সিডিল উদ্ধার করতঃ ০৩ টি মোবাইল ফোন এবং মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল এর আনুমানিক বাজার মূল্য ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা। 

ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ মুক্তাগাছা থানায় আলমতসহ মাদককারবারি হস্তান্তর করা হয়েছে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ