শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

51

ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ::

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে ময়মনসিংহে আজ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সাইফুর রাহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে প্রত্যেকটা কর্মসূচিতে সুশৃংখল ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরো বলেন, এদিন রাত ১২টা ১ মিনিটে ময়মনসিংহ টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে।

 

সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন প্রতিনিধিরা। ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। এছাড়াও সভায় বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ