শিরোনাম
ঈদ উৎসব উপলক্ষে সাংবাদিক সজল ঘোষ-এর গীতিকবিতায়সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিকের গান প্রকাশিত হচ্ছে চুনারুঘাটে লাগুলিয়া নদী দখলের মহোৎসব,হুমকির মুখে কৃষিকাজ, সাংবাদিককে লিটন ও তার পরিবারের হুমকি পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ সিলেটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নুরুল আমিন গ্রেপ্তার বকেয়াসহ অন্যান্য দাবী নিয়ে, বিক্ষোভ- সমাবেশ ও ডেপুটেশন। ফুলবাড়ি রুপশাইল হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা গোলাপগঞ্জে কোরআন শিক্ষার্থীদের পুরস্কার ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই শুরু হয় সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন নিয়ে আলোচনা। ক্ষমতাসীন বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও তৎপর হয়ে ওঠেন। তবে মাঝখানে সিসিকে প্রশাসক নিয়োগের ফলে এই তৎটরতায় কিছুটা ভাটা পড়ে। সিলেটে অসহায় পথচারীদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সমীপে খোলাচিঠি ইমামরা আমাদের মাথার তাজ, ডাদের চাকরি সুরক্ষায় বিধি প্রণয়ন করছে সরকার, উন্নয়ন তদারকিতে ও থাকবে অংশগ্রহণ -বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে যুবদলের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ১০৬ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে যুবদলের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত 

 

কামাল খান :: সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে বিশাল জনসভা ও প্রচারমিছিল অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী বলেন, উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতেই আমরা আজ এখানে সমবেত হয়েছি। সিলেট-৬ আসনের প্রার্থী এমরান আহমদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন। তাই ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করে তারেক রহমানের সেই আস্থার প্রতিদান দিতে হবে।

 

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গণঅভ্যুত্থানের পরও একটি মহল আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে এসব ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

 

তিনি আরও বলেন, বিএনপি দেশ গঠনে ৩১ দফার সুস্পষ্ট রূপরেখা দিয়েছে। অথচ একটি দল সারাদেশে প্রতিহিংসার বিষবাষ্প ছড়াচ্ছে। ব্যালটের মাধ্যমেই তাদের রুখে দিতে হবে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিএনপি এমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। তাকে বিজয়ী করে উন্নয়নের দায়িত্ব তার কাঁধে তুলে দিন।

 

ধানের শীষের প্রার্থী অ্যাড. এমরান আহমদ চৌধুরী বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়ে গেছেন এবং তারেক রহমান আমার ওপর আস্থা রেখেছেন। এই আস্থার মূল্যায়ন করতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষকে ধানের শীষে ভোট দিতে হবে।

 

তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আমি এই দুই উপজেলার মানুষের পাশে আছি। এলাকার সব সমস্যা আমার হৃদয়ে ধারণ করেছি। এখন শুধু সমাধানের সুযোগ দিন। সংসদে গিয়ে গ্যাস সংযোগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের দাবি জোরালোভাবে তুলে ধরবো। বিজয়ী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে নিয়ে আসবো ইনশাআল্লাহ।

 

বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাডভাইজার এ এম ওহিদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সাবিনা খান পপি, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সহ জেলা,গোলাপগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মশিকুর রহমান মুহি,সহ-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ঈমানী,প্রচার সম্পাদক তাজুল ইসলাম তাজ,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর অন্যতম সদস্য,কামরুল ইসলাম বাদল,সহ উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

জনসভা শেষে ঢাকাদক্ষিণ থেকে গোলাপগঞ্জ পৌরসদর অভিমুখে বিশাল প্রচারমিছিল বের করা হয়। এতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ