শিরোনাম
ঈদ উৎসব উপলক্ষে সাংবাদিক সজল ঘোষ-এর গীতিকবিতায়সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিকের গান প্রকাশিত হচ্ছে চুনারুঘাটে লাগুলিয়া নদী দখলের মহোৎসব,হুমকির মুখে কৃষিকাজ, সাংবাদিককে লিটন ও তার পরিবারের হুমকি পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ সিলেটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নুরুল আমিন গ্রেপ্তার বকেয়াসহ অন্যান্য দাবী নিয়ে, বিক্ষোভ- সমাবেশ ও ডেপুটেশন। ফুলবাড়ি রুপশাইল হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা গোলাপগঞ্জে কোরআন শিক্ষার্থীদের পুরস্কার ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই শুরু হয় সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন নিয়ে আলোচনা। ক্ষমতাসীন বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও তৎপর হয়ে ওঠেন। তবে মাঝখানে সিসিকে প্রশাসক নিয়োগের ফলে এই তৎটরতায় কিছুটা ভাটা পড়ে। সিলেটে অসহায় পথচারীদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সমীপে খোলাচিঠি ইমামরা আমাদের মাথার তাজ, ডাদের চাকরি সুরক্ষায় বিধি প্রণয়ন করছে সরকার, উন্নয়ন তদারকিতে ও থাকবে অংশগ্রহণ -বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে একটি সর্বজনগ্রাহ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে- নিজামুল কবীর

স্টাফ রিপোর্টার / ২১৫ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে একটি সর্বজনগ্রাহ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে- নিজামুল কবীর

 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: একসাথে কাজ করে ভোট উৎসবকে পরিপূর্ণতা দেয়ার আহবান জানিয়ে প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর বলেন,১৫- ১৬ বছরে জনগণ স্বাধীন ও উৎসবমুখর ভোটাধিকার পায়নি। 

 

ভোটের উৎসবকে পরিপূর্ণতা দিতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের নিরপেক্ষ থেকে নিরলস ভাবে কাজ করতে হবে বলে হুশিয়ারী দেন তিনি বলেন, শতভাগ সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে ভোট উৎসবকে করতে হবে সফল। তিনি বলেন, ভোটের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ হ্রাস পেয়েছে। এই বাস্তবতা থেকে উত্তরণ ঘটাতে হলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে একটি সর্বজনগ্রাহ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে।

 

তিনি আরও বলেন, গণভোট কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি জনগণের প্রত্যাশা, মতামত ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার প্রতিফলন। একইভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ জন্য বিভ্রান্তিকর তথ্য ও গুজব পরিহার করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

 

তিনি আজ (শনিবার) আঞ্চলিক তথ্য অফিস সিলেট আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রচার সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

অভ্যন্তরীণ প্রশিক্ষণে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মো. ইয়াকুব আলী ও উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার সেশন পরিচালনা করেন। এসময় তারা সরকারি আচরণবিধি মেনে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা- কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।  এসময় আঞ্চলিক তথ্য অফিস সিলেটের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ