শিরোনাম
হরিরামপুরে বহলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত।  রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার মাতৃভাষা এবং এর সার্থকতা -ইমতিয়াজ আহমেদ ভাষার মাসে কবিতা আবৃত্তি করে সাড়া ফেলেছেন তুলতুল হরিরামপুর পূর্ব খলিলপুরে মরহুম চান খান এর নিজ বাড়িতে ১ দিন ব্যাপি ওরশ মোবারক। সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে যুবদলের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত  বিজিবি সীমান্তে দেখতে পান না? দেখতে পায় শুধুমাত্র মিডিয়া কর্মীরা? জৈন্তাপুরে কোন চোরাকারবার নেই? যা হচ্ছে সিজার চুক্তির বিনিময়ে? পটুয়াখালী-৩ আসনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে ভিপি নুরুল হক নূরের ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত  ময়মনসিংহে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ 
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক — ডা: নুসরাত জাহান চৌধুরী 

স্টাফ রিপোর্টার / ৮৮ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক — ডা: নুসরাত জাহান চৌধুরী 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :: ডা;নুসরাত জাহান চৌধুরী বলেছেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় জনগণের সরাসরি মতামত প্রতিফলিত হয় এবং গণতন্ত্র আরও সুদৃঢ় হয়। তিনি বলেন, একজন সচেতন ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেক নাগরিকের মৌলিক দায়িত্ব। ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা সম্ভব।

 

তিনি আরও বলেন, ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠকের মতো উদ্যোগ অত্যন্ত কার্যকর। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ নির্বাচন ও গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব এবং সঠিকভাবে ভোট প্রদানের নিয়ম সম্পর্কে সহজেই ধারণা লাভ করতে পারেন।

 

বুধবার (২৮ জানুয়ারি) সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক সিলেট

 

সদর উপজেলায় কর্মরত ডা. নুসরাত জাহান চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি সবাইকে বিভ্রান্তিকর তথ্য ও গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

 

জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শামসুন্নাহার বেগম নীলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, সারাদেশের নেয়া সিলেটে ও সরকারিভাবে নির্বাচন ও গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব এবং সঠিকভাবে ভোট প্রদানের নিয়ম সম্পর্কে অবগত করতেই এ ধরনের উটান বৈঠক চলছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ