শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমার সুইপার কালোনী ‘মিনি কাষ্টঘর’

স্টাফ রিপোর্টার / ১৭৯ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

দক্ষিণ সুরমার সুইপার কালোনী ‘মিনি কাষ্টঘর

 

স্টাফ রিপোর্টার : : দক্ষিণ সুরমার ক্বিনব্রিজের নিচে সুইপার কলোনীতে গড়ে উঠেছে মাদকের হাট। প্রতিদিন দিনে-রাতে এখানে মাদক বিক্রি করা হয়। নেশাখোড় তরুণেরা সুইপার কলোনীতে নান্টুর বাসায় গিয়ে প্রকাশ্যে মাদক কিনে আনছেন। অভিযোগ রয়েছে, রেলের কর্মচারী ও সুইপার কলোনীর নান্ট লাল নিজ বসত ঘরেই ইয়াবা, বাংলা মদ ও গাঁজা বিক্রি করছেন। তাকে অতীতেও পুলিশ আটক করেছে মাদকসহ। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকের মামলা রয়েছে। 

 

খোঁজ নিয়ে জানা গেছে, নান্টু লাল ইদানীং বেপরোয়া মাদক ব্যবসা করছে। সে বলে বেড়াচ্ছে, দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করা আছে। তার এখানে মাদক কিনতে এলে কেউ ধরা পড়বে না। তাই প্রতিদিন সন্ধ্যায় নান্টু লালের বাসায় উঠতি যুবকেরা ইয়াবা, মদ ও গাঁজা কিনতে যায়। নান্টু কাস্টঘর থেকে মাদকের চালান এনে এখানে খুচরা বিক্রি করছেন। পুলিশ ও মাদক অধিদপ্তরের লোক এখানে কোনো অভিযান করছে না। সম্প্রতি নান্টুর বাসায় ইয়াবা কিনতে গিয়ে হাতেনাতে এক যুবককে আটক করেন স্থানীয় জনতা। এসময় সে জনতার কাছে স্বীকারোক্তি দিয়েছে, সে ইয়াবা নান্টু লালের কাছ থেকে কিনেছে। নান্টু লাল রেলের সুইপার হয়েও সে মাদক বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে মাদকের মামলা থাকলেও রেলের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে চাকরি আইন অনুসারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সে মাদকের টাকা দিয়ে পুলিশ ও রেলকে ম্যানেজ করেছে বলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী মনে করেন, নান্টুকে আটক না করলে স্থানীয় ভার্থখলাসহ আশপাশ এলাকার স্কুল-কলেজ পড়ুয়া তরুণেরা মাদকে আসক্তির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত নান্টু লালের সুইপার কালোনীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার জন্য পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সুশীল সচেতন এলাকাবাসী।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ