শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

গফরগাঁওয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ সম্পর্কে অবহিতকরণসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৪৯ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

গফরগাঁওয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ সম্পর্কে অবহিতকরণসভা অনুষ্ঠিত 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ::

 জাতীয় সংসদ আসন ১৫৫, ময়মনসিংহ-১০ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

 

আজ ২৪ জানুয়ারি শনিবার সকাল ১১ঘটিকায় গফরগাঁও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

গত ২২ জানুয়ারি জেলা প্রশাসক, ময়মনসিংহ ও পুলিশ সুপার, ময়মনসিংহ এর গফরগাঁও উপজেলায় বিশেষ সফরের প্রেক্ষিতে উক্ত আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার, গফরগাঁও, ময়মনসিংহ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), গফরগাঁও, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইলেকশন ইনকোয়ারি কমিটির চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), গফরগাঁও সেনা ক্যাম্প কমান্ডার, গফরগাঁও ও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়,র‍্যাব-১৪ এর প্রতিনিধিসহ নয় জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী/প্রার্থীর প্রতিনিধিগণ। অবহিতকরণ সভায় নির্বাচনপূর্ব সময়ে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ প্রার্থীদেরকে অবহিত করা হয়। সকল প্রার্থীকে আচরণবিধি অনুযায়ী প্রচার-প্রচারণার কর্মপরিকল্পনা জমা প্রদান, প্রত্যেক ইউনিয়নে একটি করে ও পৌরসভার প্রতি ওয়ার্ডে একটি করে নির্বাচনী ক্যাম্প স্থাপনপূর্বক ক্যাম্পের তালিকা জমা প্রদান করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন ব্যবহার করে মিছিল বা শোডাউন না করার জন্য সতর্ক করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে কোনরূপ পেশিশক্তি বা ভীতিকর পরিবেশ সৃষ্টির বিষয়ে কঠোর বার্তা প্রদান করা হয়। জনগণের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য সুষ্ঠু পরিবেশ বাজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ