শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

রাজবাড়ী জেলা কর্মচারী পরিষদের সভাপতির কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার / ৬৩ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

রাজবাড়ী জেলা কর্মচারী পরিষদের সভাপতির কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

 

শরিফুল ইসলাম, পাংশা উপজেলা প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ সাজাহান আলীর হঠাৎ ১১ জানুয়ারীতে রোড এক্সিডেন্টে মর্মান্তিক মৃত্যুর পর আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিভিন্ন জেলার তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের খোঁজখবর নিতে যান। এ সময় তাঁরা মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলিম দাড়িয়া ও আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম শেখ, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান ও এ এইচ রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সালমান কবির ও গোলজার হোসেন, মহিলা সম্পাদক নার্গিস পারভীন। এছাড়া রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ এবং ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় নেতৃবৃন্দ মরহুম শেখ সাজাহান আলীর কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ