শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

৮৩বোতল বিদেশীমদ ও প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪

স্টাফ রিপোর্টার / ৭৭ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

৮৩বোতল বিদেশীমদ ও প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :: ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর অভিযানে প্রাইভেটকারসহ ৮৩ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ ও ০১ মাদককারবারি গ্রেফতার করা হয়।

 

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল আজ ১৭ জানুয়ারী ২০২৬খ্রিঃ অনুমান ০০৫৫ ঘটিকায় টহল ডিউটি করাকালীন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কেওয়াটখালী পোল্ট্রির মোড়স্থ কনস্ট্রাকশন মাল রাখার জায়াগায় প্রাইভেটকার সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে এগিয়ে গেলে র‌্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি ১। মোঃ মুসা(৪৪), জেলা-শরীয়তপুরকে আটক করে এবং সহযোগি পলাতক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে পলাতক মাদক কারবারির নাম মোঃ নাইম(৫০), জেলা-ঢাকা ও প্রাইভেটকারে অবৈধ বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য ও দেখানো মতে প্রাইভেটকার হতে ৮৩বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ, বহনে ব্যবহৃত প্রাইভেটকার ও ০১ টি মোবাইল জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ বিদেশি মদ এর আনুমানিক বাজার মূল্য ৮,৩০,০০০/-(আট লক্ষ ত্রিশ হাজার) টাকা।

 

ধৃত মাদকাকারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় আলমতসহ মাদককারবারিকে হস্তান্তর করা হয়েছে।সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া কর্মকর্তা অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ