শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

স্টাফ রিপোর্টার / ৬৯ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

 

মোঃ বিল্লাল হোসেন , হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি::  মানিকগঞ্জের হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

বয়ড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজহার আলীর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।  শুক্রবার (১৫ জানুয়ারি ) বিকালে বয়ড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম এর বাসভবনে দেশমাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মানিকগঞ্জ -২ আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। 

 

এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড.জামিলুর রশীদ খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ ও ২ নং সাংগঠনিক সম্পাদক সায়মন চৌধুরী,উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন),উপজেলা কৃষকদের সভাপতি মিজানুর রহমান মিজান উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিরব আহমেদ চুন্নু,বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুর রহমান ফরিদ। এছাড়াও বয়ড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর লাভলু।

 

উপস্থিত বক্তরা জানান ,আপোষহীন নেত্রীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

দোয়া মাহফিল শেষে ২য় পর্বে উঠান বৈঠক মতবিনিময় সভা মাধ্যমে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ