শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব 

স্টাফ রিপোর্টার / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ::  ময়মনসিংহে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডঃ ফয়সল আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত কাজের অভ্যাস গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সফল হতে সহায়তা করে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা অব্যাহত রাখলে শিক্ষার্থীরা মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকে।

তিনি আরো বলেন, সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া খাতের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং এ ধরনের আয়োজন সেই উদ্যোগকে আরও শক্তিশালী করে। জেলা প্রশাসক শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ