শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সুনামগঞ্জে হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

স্টাফ রিপোর্টার / ৩৪২ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

154

সুনামগঞ্জে হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: সারাদেশের ন্যায় হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল,রেস্তোঁরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মুজরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শ্রমিক ও নেতারা লাল পতাকা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার(টাফিক) পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

হোটেল,রেস্তোঁরা সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মুজরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক সুরঞ্জিত দসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক টিটু দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু,সাধারন সম্পাদক সাইফুল আলম ছদরুল,সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক লিলু মিয়া,সদস্য লিটন দাস,জিয়াউর রহমান ও আমির উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে হোটেল রেস্তোঁরা সেক্টরের শ্রমিকরা সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সভা সমাবেশ করে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষগণ তা আমলে নিচ্ছেন না। তারা বলেন,বাজারে দ্রব্যমূল্যের উধর্বগতি,মূল্যস্ফীতির কারণে শ্রমিক তথা মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। ফলে এই সমস্ত শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে অনাহার অর্ধাহারে দিনাতিপাত করে আসছে। তাই শ্রমিকরা বাধ্য হয়ে দাবি আদায়ের জন্য আগামী ১৪ই ডিসেম্বর কর্মবিরতির ডাক দিয়েছেন। ঐদিন সকল হোটেলে রেস্তোঁরার শ্রমিক ভাইয়ের কর্মবিরতিতে উপস্থিত থাকার আহবান জানান বক্তারা। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ