শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন

মহেশখালীতে ডাকাতের কবল থেকে ৯ জেলে উদ্ধারসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

18

মহেশখালীতে ডাকাতের কবল থেকে ৯ জেলে উদ্ধারসহ গ্রেফতার-১

 

মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার  কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড চিরুনি অভিযান চালিয়ে ১ ডাকাত আটকসহ ডাকাতের কবলে পড়া ৯ জেলেকে উদ্ধার হয়।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।কোস্ট গার্ড বলেন, গত ৫ জানুয়ারি সোমবার বিকাল ৪ টার দিকে কক্সবাজারের মহেশখালী থানাধীন বড়দিয়া সংলগ্ন প্যারাবনের চ্যানেলে “এফ বি আল্লাহর দান”নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাকাতের কবলে পড়া ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং ১ জন ডাকাতকে আটক করা হয়।  আটককৃত ডাকাত ও ডাকাতির কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ