শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের যৌথ অভিযানে গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১২৪ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

67

রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের যৌথ অভিযানে গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

 

নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার :: গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নস্হ আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ে অস্ত্র তৈরি করার সংবাদের ভিত্তিতে এ.এন.এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার এর নির্দেশনায় মনিরুল ইসলাম ভুঁইয়া, অফিসার ইনচার্জ, রামু থানা, কক্সবাজার এর তত্ত্বাবধানে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অংশগ্রহণে এসআই(নিঃ) মোঃ খোরশেদ আলম, এএসআই(নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম, এএসআই(নিঃ) মিলন বড়ুয়া, এএসআই(নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ০৫ ই জানুয়ারী সকাল ০৬.৩০ ঘটিকার সময় রামু থানাধীন ঈদগড় ইউপিস্থ আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে ১) ২টি তাজা রাইফেলের গুলি, ২) ০৪টি শর্টগানের খালি খোসা, ৩) ২টি বন্দুকের বাট, ৪) ০৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৫) ০৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহারের পাইপ, ৬) ০৩টি বন্দুক তৈরির যোগান, ৭) ০১টি হাওয়ার মেশিন, ৮) ০২টি বাটাল, ৯) ০৫টি আড়ি বেøড ও ০১টি আড়ি বেøডের ফ্রেম, ১০) ০১টি করাত, ১১) ০১টি হাতুড়ি, ১২) ০১টি প্লাস, ১৩) ০৭টি ছোট বড় রেথ, ১৪) ০১টি শান দেওয়ার মেশিন, ১৫) ০১টি বানান নালী সহ অসংখ্য অস্ত্র তৈরির সাজ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উদ্ধারকৃত গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি ০৫/০১/২০২৬খ্রিঃ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের সনাক্তকরণ সহ গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা অব্যাহত আছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে  গ্রেফতারকৃত কোন আসামী পাওয়া যায়নি। 

 

উদ্ধারকৃত আলামত: ১) ২টি তাজা রাইফেলের গুলি, ২) ০৪টি শর্টগানের খালি খোসা, ৩) ২টি বন্দুকের বাট, ৪) ০৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৫) ০৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহারের পাইপ, ৬) ০৩টি বন্দুক তৈরির যোগান, ৭) ০১টি হাওয়ার মেশিন, ৮) ০২টি বাটাল, ৯) ০৫টি আড়ি বেøড ও ০১টি আড়ি বেøডের ফ্রেম, ১০) ০১টি করাত, ১১) ০১টি হাতুড়ি, ১২) ০১টি প্লাস, ১৩) ০৭টি ছোট বড় রেথ, ১৪) ০১টি শান দেওয়ার মেশিন, ১৫) ০১টি বানান নালী সহ অসংখ্য অস্ত্র তৈরির সাজ সরঞ্জামাদি।


এই ক্যাটাগরির আরো সংবাদ