শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ গ্রেফতার-১৮ 

স্টাফ রিপোর্টার / ১০৩ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

21

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ গ্রেফতার-১৮ 

 

মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার  :: রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিতিত্তে গত ২ জানুয়ারি ২০২৬ তারিখ শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬ শত বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশী পাচারকারীকে আটক করা হয়।

 

অপরদিকে, গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার মধ্যরাত ২টায় উক্ত জাহাজ কর্তৃক সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থানরত মায়ানমারের ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ডিজেলসহ ৭জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোটদ্বয়ের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ