শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শেখ ফারুক আহমদ প্রবাসী সম্মাননা–২০২৫” এর পুরষ্কার পেলেন 

স্টাফ রিপোর্টার / ১৯০ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

শেখ ফারুক আহমদ প্রবাসী সম্মাননা–২০২৫” এর পুরষ্কার পেলেন 

 

ডেস্ক রিপোর্ট : ব্রিটেনে বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা বিস্তার ও প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী শেখ ফারুক আহমদকে “প্রবাসী সম্মাননা–২০২৫” প্রদান করা হয়েছে । সিলেট জেলা প্রশাসনের আয়োজনে শনিবার ২৭ ডিসেম্বর সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক। এসময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেখ ফারুক আহমদ যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত ও সম্মানিত একটি নাম। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা, অধিকার ও দাবিদাওয়া আদায়ে তিনি ছিলেন সবসময় সোচ্চার এবং কার্যকর।

 

তিনি প্রেসিডেন্সিয়াল মেম্বার সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি পলাশ সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়াও তিনি হাউস অফ গিভিং ফাউন্ডেশন ইউকে-এর ট্রাস্টিশিপ ও আজীবন সদস্য, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এবং জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট (ইউকে)-এর সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

 

তিনি রোটারি ক্লাব অফ জালালাবাদ-এর অভিষেক কমিটির সভাপতি (১৯৯৫), ইন্টার সিটি কনফারেন্স কমিটির দায়িত্ব পালন করেছেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮০ (১৯৯৪)।

 

সমাজসেবা, সাহিত্যচর্চা, শিক্ষা বিস্তার এবং প্রবাসী কমিউনিটির কল্যাণে তার বহুমুখী ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ “প্রবাসী সম্মাননা–২০২৫” প্রাপ্তিকে সংশ্লিষ্ট মহল একটি গৌরবময় ও সম্পূর্ণভাবে প্রাপ্য অর্জন হিসেবে দেখছেন। স্থানীয় সমাজকর্মী, শিক্ষাবিদ ও প্রবাসী নেতৃবৃন্দের মতে, শেখ ফারুক আহমদের এই সম্মাননা নতুন প্রজন্মের প্রবাসীদের দেশ ও সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ