শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শরীফ ওসমান হাদী  

স্টাফ রিপোর্টার / ১২৪ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শরীফ ওসমান হাদী

 

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।  দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও লড়াকু তরুণ নেতা শরীফ ওসমান হাদী।  বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)২৫ খ্রিঃ রাতে সিঙ্গাপুরের বিশ্বখ্যাত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (SGH) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শোক ও প্রতিক্রিয়া:  শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক শোকবার্তায় বলা হয়েছে-

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা এবং জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো মহান বিপ্লবী শরীফ ওসমান হাদীকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন। তিনি ছিলেন আমাদের সাহস ও অনুপ্রেরণা। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এক প্রতিক্রিয়ায় বলেন, হাদী ভাইয়ের ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল এক গভীর ষড়যন্ত্রের অংশ।

 

আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার চাই এবং তাঁর অসমাপ্ত লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। ঘটনার প্রেক্ষাপট: উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচার চলাকালে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ নির্দেশনায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

 

কিন্তু মস্তিষ্কের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চিরবিদায় নেন।মরদেহ দেশে আনা: পারিবারিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও ছাত্র সমাজসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ দেশের বড় রাজনৈতিক দলগুলোও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ