শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

আব্বা আব্বা আব্বা আমি তিনবার বললাম #আব্বা বলেন,কি অবা? 

স্টাফ রিপোর্টার / ৯৩ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আমি আবার বলি #আব্বা #আব্বা, আবার বলে কিরে ওফুত?

 

বাড়ি থেকে যখন চলে আসি তখন আমাদের ঘর কন্যাবিহীন হাহাকার করে ওঠে।

চলে এসে চুপ করে ঝিম মেরে বসে থাকি খানিক।আব্বা ঘরে ফিরে দেখে মেয়েরা কেউ নেই।চলে গেছে যে যার গন্তব্যে। #আব্বা সাথে সাথে ফোন করে। আমি বোনের কাছে শুনতে পাই #আব্বা কাঁদছে। আমার কেন জানি ফোন করার সাহসই পাচ্ছিনা। তবুও একা ফেলে আসা মানুষটাকে ফোন না করে পারলাম না। 

কল দিলাম,#আব্বা ফোন ধরতেই আব্বা কাঁদো কাঁদো গলায় বলে (ওমা তোরা বেয়াগ গেইয়্যুস গুই কা?) তোরা সবাই চলে গেছিস কেন)? পুরা ঘর খালি হয়ে গেছে।

 

আমি বলি #আব্বা আব্বারে।

#আব্বা বলেন কিরে ওমা? 

#আব্বা আমি আবার রমজানে আসব।আপনি চিন্তা করিয়েন না। আপনি খেয়ে নিয়েন আপনার জন্য মলা মাছ আর ভাত রাখা আছে। মনে করে খেয়ে নিবেন।ছোট বাচ্চার মতো আব্বা বলে, আইচ্ছা খেয়ে নিব।বেশীক্ষণ কথা বলতে পারিনা। হাত কাঁপে গলা কাঁপে আমার।

আব্বা মানুষটি এতো ভালোবাসার পাত্র কেন?আমরা সব পেয়েছি বাবার কাছে। কোন দিন অবহেলা পাইনি,অনাদর পাইনি। শুধুই আদর মায়া ভালোবাসা পেয়েছি।বুক কাঁপে যখনি ভাবি আহা বাবা ত এখন নেই।ওই যে তারা রাত হলেই আব্বার কথা স্মৃতি সব ধেয়ে আসে।

 

ঘুম থেকে চোখ খুললেই আব্বা আপনি নেই।চারপাশ শুণ্যতা। কার কাছে সব চাইব?কাকে বলব #আব্বা টাকা লাগবে।আব্বা বেড়াতে যাব আমি সারা জীবন সব সব ভাই- বোনদের থেকে আব্বার সান্নিধ্যে বেশী ছিলাম।আজীবন #আব্বার বাইক/কারে করে আব্বার সাথেই স্কুল কলেজে যেতাম।

 

আব্বা যখনই কিছু নিয়ে আসতেন আমার নাম ধরে নিচে থেকে চিৎকার দিয়ে বলতেন ধর মা বাজার গুলা নিয়ে যা।নাস্তা গুলা নিয়ে য। আমি বারান্দা থেকে বলতাম #আব্বা আসছি। একটু দাঁড়ান।

 

আব্বার সেই কণ্ঠ শুধু ঘরেরই চারপাশে বাজে।খুব চিৎকার করে কান্না করতে মন চাই। কেউই আছ আমার আব্বাকে একবার এনে দিতে পারবে?

উহ কেউ একবার এনে দাও আব্বাকে।

নিয়ে যাও #আব্বার কাছে।ফিরতে দেরি হলে আব্বাকে কল করে বলি আব্বা কই আপনি। আর বলবেনা এই তো আসছি আর বেশীক্ষণ লাগবেনা। মেয়েদের এতো স্নেহ করতে আমি যেন কোন বাবাকেই দেখিনা।আব্বার রাজকন্যা। বিজয়ের মাসে আমার (আবু মোহাম্মদ খালেদ) মুক্তযোদ্ধা বাবাকে সালাম জানাই।

Shammi Tultul


এই ক্যাটাগরির আরো সংবাদ