শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

‎দুর্গাপুরে ৭ ওয়ার্ড বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মাহফিল ‎

স্টাফ রিপোর্টার / ৪৫১ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

154

‎দুর্গাপুরে ৭ ওয়ার্ড বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মাহফিল

‎মো: আকাশ ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি,রাজশাহী  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করেন রাজশাহী দুর্গাপুর উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎আজ ( ১২ ডিসেম্বর) শুক্রবার বিকালে দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের মাঠে এই দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

‎৭ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এ সময়  উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসন, ৭নং ওয়ার্ডের সাবেক পৌর কমিশানার শ্রী সুনিল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাইমিনুল ইসলাম রেন্টু, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, মহিলা ডিগ্রী কলেজের সভাপতি মাইনুল ইসলাম, মজনুর রহমান এক যুগ্ন আহবায়ক, মিঠুন পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব,আহসান হাবীব পৌর স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ন আহবায়ক, , দুর্গাপুর বালিকা বিদ্যালয়ের সভাপতি মহসিন, দুর্গাপুর  বিএনপি”র ৭ নং ওয়াডের সদস্য টুটুল, ৭নং ওয়াড সাবেক সাধারণ সম্পাদক আবজাল, পৌর যুবদলের নেতা রাকিব, জেলা যুবদলের সদস্য রেন্টু, জেলা যুবদলের সদস্য শহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আঃ লতিফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন, ছাত্রদল নেতা মনিরুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎দোয়া মাহফিলের আগে অল্প কিছু আলোচনা করেন নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি ৩ বার বাংলাদেশের প্রধান মন্ত্রী ছিলেন। আজকে তার আশু রোগ মুক্তির জন্য সকল শ্রেণী পেশার মানুষ দোয়া করছেন। মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ