শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বাঞ্ছারামপুরে বিএনপি’র  চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ১০৯ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বাঞ্ছারামপুরে বিএনপি’র  চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় উপজেলার রাধানগর এলাকায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ।
বক্তব্যে মেহেদী হাসান পলাশ বলেন—
“যখন সারা পৃথিবী বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন বেগম জিয়া একা দেশের হাল ধরেছিলেন। তিনি ছিলেন এই জাতির দুঃসময়ের ভরসা। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। রাষ্ট্রক্ষমতার স্বার্থে কোনোদিন আপোষ করেননি। আজ তিনি হাসপাতালের বেডে শারীরিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন—এ দৃশ্য সমগ্র জাতির জন্য কষ্টের। আমরা সবাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন এই আপোষহীন নেত্রীকে সুস্থতা দান করেন এবং তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আবার উন্মুক্ত হয়।”

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন—
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা, জেলা বিএনপির সহ–আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য সালে মুসা, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল আইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরি সেলিম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন প্রমুখ।
এছাড়া বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ