শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের মনোনয়ন বঞ্চিত দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের মনোনয়ন বঞ্চিত দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: সারাদেশের মতো সুনামগঞ্জ জেলার ৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ বিরাজ করছে। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন আসনে ধানের শীষ প্রতিক পেতে একাধিক প্রার্থী সভা সমাবেশ এবং মিছিল মিটিং অব্যাহত রাখলে ও কেন্দ্রের নির্দেশে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ধানের শীষের ও জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষনার পর জোড়ালো হচ্ছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারনা।

 

আজ শনিববার সকালে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল জেলা বিএনপি,উপজেলা ও সহযোগি সংগনের নেতৃবৃন্দদের সাথে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত হাছন রাজার উত্তরসূরী দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নির্বাচনে দেওয়ান জয়নুল জাকেরীনের সার্বিক সহযোগি চান নুরুল।

 

এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট শেরেনুর আলী,এ্যাডভোকেট মাসুক আলম,আ ত ম মিসবাহ,আবুল কালাম আজাদ,ফুল মিয়া চেয়ারম্যান,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ,সদস্য সচিব মূর্শেদ আলম,সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,সদস্য সচিব আব্দুর রহিম,যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তফাজ্জুল হোসেন ,মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,সোহেল মিয়া,শাহাজাহান মিয়া,আজিজুর রহমান সৌরভসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা ছিলেন।

 

এ ব্যাপারে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল গণমাধ্যমকর্মীদের জানান,বাংলদেশ জাতীয়তাবাদি দল বিএনপি হচ্ছে স্বাধীনতার স্বপক্ষের একটি বৃহত্তম রাজনৈতিক দল। এই দলের জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় যেকোন নির্বাচন বলেন প্রতিটি নির্বাচনে প্রতিটি সিটে একাধিক প্রার্থী থাকাটা স্বাভাবিক। তবে শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দিবে জিয়ার আদর্শের আমরা যারা সৈনিকরা রয়েছি তাতে মনোনীত প্রার্থী আর মনোনয়ন বঞ্চিত যাই বলিনা কেন আমরা সকলেই দল ও দেশের স্বার্থে এক এবং অভিন্ন। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন সুনামগঞ্জ জেলা বিএনপিতে দেওয়ান জয়নুল জাকেরীন আমাদের একজন অভিভাবক। তিনি দলের স্বার্থে এবং কেন্দ্রের নির্দেশ যথাযথভাবে অনুশীলন করে আগামীতে আমরা সবাই একে অপরের ভাই হিসেবে আমি নুরুল ইসলাম নয় বিএনপির আর্দশে বিশ্বাসী সবাই ধানের শীষকে ভালবেসে প্রচার প্রচারনায় সম্মিলিতভাবে অংশগ্রহন করে বিএনপির ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করতে সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ