শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

ছাতকের খলাগাঁও গ্রামে ধানের শীষের প্রার্থী মিলনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ৫৭ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ছাতকের খলাগাঁও গ্রামে ধানের শীষের প্রার্থী মিলনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত 

 

সেলিম মাহবুবঃ ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খলাগাঁও গ্রামে সুনামগঞ্জ -৫, আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

গত ২৯ নভেম্বর সন্ধ্যায় খলাগাঁও গ্রামে ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো, দবির মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান। এসময় তিনি বলেন, 

সুনামগঞ্জ -৫, আসনের বিএনপি মনোনীত, ধানের শীষের প্রার্থী,সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন একজন ভালো মানুষ। তাই তিনি ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে হয়ে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রউফ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমদ,

ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো: নজির আহমদ দেশনেত্রী-সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক হেলাল আহমদ, বিএনপি নেতা শাহ আলম, মুজিবুর রহমান তালুকদার প্রমুখ।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইদ আলী, ফজলু মিয়া, সাবেক ছাত্রনেতা বাবুল আহমদ রনি, উপজেলা স্বেচ্চাসেবক দল নেতা লিকছন মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছাব্বির আহমদ, উপজেলা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান রাহি, সুমন মিয়া, ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতি সুমন মিয়া প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোর আন তেলাওয়াত করেন ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতি খালেদ মিয়া।##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ