শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জের হাটিপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জের হাটিপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

 

মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার :: দেশের রাজনৈতিক অঙ্গনে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যখন উত্তাপ বাড়ছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে দলীয় নেতা–কর্মীদের মধ্যে উদ্বেগ গভীর হচ্ছে—তখন মানিকগঞ্জে তার আরোগ্য কামনায় মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল।

 

সোমবার (১ ডিসেম্বর ) হাটিপাড়া ঈদরাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হাটিপাড়া ইউনিয়ন বিএনপি উদ্যোগে জেলা ছাত্রদলের সাবেক এজিএস মোঃ মিজানুর রহমান ও সদর থানা যুবদলের সদস্য মোঃ আহাদের ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনার সময় উপস্থিত সবার মাঝে ছিল আবেগঘন পরিবেশ।দোয়া মাহফিলে আরও স্মরণ করা হয় বিএনপির প্রয়াতমন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নুকে।তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।উপস্থিত বক্তরা জানান, দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের প্রধান প্রত্যাশা।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ