শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শাবির সেন্ট্রালফিল্ডে ছাত্রশিবিরের পানির ফিল্টার স্থাপন

স্টাফ রিপোর্টার / ৩৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

24

শাবির সেন্ট্রালফিল্ডে ছাত্রশিবিরের পানির ফিল্টার স্থাপন

 

হোসাইন ইকবাল, শাবিপ্রবি প্রতিনিধি: :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে পানির ফিল্টার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা।

গত ১৪ নভেম্বর (শুক্রবার) সেন্ট্রালফিল্ড এলাকায় সংগঠনটির সদস্যদের উদ্যোগে ফিল্টারটি বসানো হয়। মাঠে খেলতে আসা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলেন বলে জানা গেছে।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, “ইতোমধ্যেই যে হলগুলোতে পানির ফিল্টার প্রয়োজন ছিল সেগুলোতে আমরা ফিল্টার বসিয়েছি। শিক্ষার্থীদের সুবিধাই আমাদের মূল লক্ষ্য। সেন্ট্রালফিল্ডে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী খেলতে আসে, কিন্তু দীর্ঘদিন ধরে এখানে নিরাপদ পানির ব্যবস্থা ছিল না। খেলোয়াড় ভাইদের প্রত্যাশার আলোকে আমরা এখানে ফিল্টার স্থাপন করেছি। শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে মাঠে সময় কাটাতে পারে, সেটা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই এ ধরনের কল্যাণমূলক কাজ করে আসছে। আমরা আশা করি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসসহ শাবিপ্রবিতেও যে ছাত্র সংগঠনগুলো আছে তারা ছাত্র কল্যাণমূলক কাজের প্রতিযোগিতার মাধ্যমে সহাবস্থানমূলক রাজনীতি ধরে রাখবে এবং জুলাইয়ের শিক্ষাকে ধারণ করে এগিয়ে যাবে।”

ফিল্টার স্থাপনের পর মাঠে থাকা অনেকে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, নিয়মিত খেলাধুলার সময় পানির অভাব ছিল বিরক্তিকর। নতুন ফিল্টার স্থাপন হওয়ায় সেই সমস্যা কিছুটা হলেও দূর হবে বলে তারা আশা প্রকাশ করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ