শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন

গোয়াইনঘাটে বালু খেকুদের তাণ্ডব: রেহাই নেই মন্দিরও, অ ভি যোগ যুবকের- 

স্টাফ রিপোর্টার / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

9

গোয়াইনঘাটে বালু খেকুদের তাণ্ডব: রেহাই নেই মন্দিরও, অ ভি যোগ যুবকের- 

 

বিশেষ প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নে বালু খেকুদের তাণ্ডব দিন দিন বেড়েই চলেছে। তাদের ভয়াবহ কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এমনকি মন্দিরও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সনাতনী যুবক তার ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা নিরিহ মানুষ। কিছু বললেই তারা গদা, লাঠি, দা নিয়ে আসে। আমাদের মন্দিরও রক্ষা করতে পারছি না—তাহলে ঘরবাড়ি কীভাবে রক্ষা করব?

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব চাঁদাবাজির মূল নায়ক হিসেবে অভিযুক্ত হচ্ছেন বর্তমান ভিট অফিসার এসআই ফারুক। তার প্রত্যক্ষ আশ্রয় ও সহযোগিতায় এই তাণ্ডব চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বালু খেকুদের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন।

একটি ফেসবুক পোস্টে বলা হয়,গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের চাঁদাবাজির কিছু নমুনা তুলে ধরলাম। এই ভিডিও দেখে বুঝতে পারবেন, চাঁদাবাজদের হাতে সংখ্যালঘুরা কতটা অসহায়। এমনকি তাদের মন্দিরও নিরাপদ নয়। খবর নিয়ে জানতে পারলাম, এসব চাঁদাবাজির মূল নায়ক হচ্ছেন বর্তমান ভিট অফিসার এসআই ফারুক।

স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বালু খেকুদের এ তাণ্ডব বন্ধ হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ