শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় পাটি (বিজেপি) দলীয় প্রতিক গরুর গাড়ি মার্কার সমর্থনে প্রচারণা র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ

স্টাফ রিপোর্টার / ৩৭২ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

16

বাংলাদেশ জাতীয় পাটি (বিজেপি) দলীয় প্রতিক গরুর গাড়ি মার্কার সমর্থনে প্রচারণা র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ

 

সেলিম মাহবুবঃ আপনাদের প্রতিটি ভোট নিয়ে আসতে পারে পরিবর্তন এমন স্লোগানে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর দলীয় প্রতীক “গরুর গাড়ি” মার্কার “প্রচারণা র‌্যালি” করে বিজেপির অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। র‌্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ’র কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব তওসীফ মুস্তফা ত্বকী, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান, সদস্য সচিব সালমান হোসাইন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। র‌্যালি শুরুর আগে এক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব তওসীফ মুস্তফা ত্বকী এবং ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সালমান হোসাইন। বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, আন্দালিব রহমান পার্থ তার ব্যাক্তি ইমেজ এবং বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে ইতোমধ্যে জনমনে জায়গা করে নিয়েছেন। তার নির্বাচনে জয়লাভ করার জন্য অন্য কোনো দল কিংবা গোষ্ঠীর ওপরে নির্ভর করতে হয় না। এছাড়া সাইফুল ইসলাম আরও বলেন বাংলাদেশের মানুষ গুপ্ত রাজনীতি দেখতে চায় না, বিভিন্ন জায়গায় নির্বাচনে জেতার জন্য যারা জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছেন তাদেরকে এদেশের জনগণ কখনো রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, ধর্মের দোহাই দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার হীন চেষ্টা রুখে দিবে জনগণ। র‌্যালিটি গুলশান ডিসিসি মার্কেট প্রাঙ্গন থেকে শুরু হয়ে কামাল আতাতুর্ক সড়ক হয়ে বনানী সুপার মার্কেট প্রদক্ষিণ করে শেষ হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ