শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

তাহিরপুরে বিপ্লব ও সংহতি দিবসে ১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে র‌্যালী ও জনসভা

স্টাফ রিপোর্টার / ২৬৪ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

তাহিরপুরে বিপ্লব ও সংহতি দিবসে ১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে র‌্যালী ও জনসভা

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে সুনামগঞ্জ-১ (তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

শুক্রবার বিকেল ৪টায় তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে হাজার হাজার নেতাকর্মীরা মোটর সাইকেল শো-ডাউন ও মিছিল সহকারে তাহিরপুর উপজেলা সদরে আসনে। পরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

 

তাহিরপুর উপজেলা বিএনপির(স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) প্রথম যুগ্ম আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল,বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন,চানঁ মিয়া মাষ্ঠারসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল হাজাঁরো জনতার ভালবাসায় সিক্ত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা তারেক রহমানের নির্দেশের বাহিরে যাব না কেননা আমি দলের মাতা বেগম খালেদা জিয়ার আদর্শের একজন রাজপথের সৈনিক। তিনি উপস্থিত জনতার দাবির প্রেক্ষিতে হলে আগামী কিছুদিনের মধ্যে এই আসনে প্রার্থী চুড়ান্ত করা হবে এবং তিনি এই আসনে ধানের শীষের প্রতিক শেষ পর্যন্ত তার হাতেই দল তুলে দিবেন বলে তিনি আশ্বস্থ করলে মুহু মুহু করতালি ও শ্লোগানে সভাস্থল মুখরিত হয়ে উঠে। তিনি বলেন আমার টাকাপয়সা কিছু নেই, আমি টাকা কামানোর জন্য জিয়ার সৈনিক হইনি। আমি আপনাদের ভালবাসায় মুগ্ধ। আমার সবকিছুই হচ্ছেন এই আসনের সর্বস্তরের জনসাধারন। আপনাদের সমর্থন,সহযোগিতা আর ভালবাসা থাকলে আমাকে জনগনের মাঝ থেকে কেউ সরাতে পারবে না। তিনি সবাইকে আশ^স্থ করেন এবং দলের নিয়ম নীতি মেনে তার পাশে থাকার সহযোগিতা যান। তিনি বলেন আজকের এই দিনতে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী জনতার আন্দোলনের মুখে কারাগার থেকে মুক্ত করে এনে জনতার নেতায় পরিণত করেছিলেন। তিনি বলেন,বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে জেল জুলুমহামলা মামলা ও কারাবরণকে আলিঙ্গন করেও জিয়ার সৈনিক হিসেবে রাজপথ থেকে আন্দোলন সংগ্রামে পিছপা হইনি। তাই দল শেষ পর্যন্ত তার দলের জন্য ত্যাগ ও অতীত কর্মকান্ড বিবেচনায় নিয়ে তার হাতেই ধানের শীষ তুলে দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ