শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান

স্টাফ রিপোর্টার / ১১২ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান

 

বোদা (পঞ্চগড়) সংবাদদাতাঃ ঢাকায় বসবাসরত পঞ্চগড় জেলার নাগরিকদের প্ল্যাটফর্ম পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সংসদ ভবণ সংলগ্ন খামারবাড়ি সেচ ভবন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ ড: আব্দুর রহমান। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সড়ক ও জনপদ বিভাগের সাবেক যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী। সভায় জেলার বিভিন্ন পেশার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত মেয়াদে ড: আব্দুর রহমানের দক্ষ নেতৃত্ব এবং সংগঠনের সফল কার্যক্রমের প্রতি সদস্যদের আস্থা থেকেই তার এই পুনর্নির্বাচন হয়েছে বলে সভায় উপস্থিত সদস্যরা মন্তব্য করেন। কৃষিবিদ ড: আব্দুর রহমান তার বক্তব্যে সকল সদস্য, কার্যনির্বাহী পরিষদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আপনাদের অকুণ্ঠ সমর্থন ও আস্থা আমাকে এই দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। আগামী দিনগুলোতে পঞ্চগড় জেলার সার্বিক উন্নয়ন, ঢাকায় জেলার সদস্যদের অধিকার রক্ষা এবং আমাদের সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আমি নিরলস কাজ করে যাব। এছাড়াও কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন সড়ক ও জনপদ বিভাগের সাবেক যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী, সহ-সভাপতি ইকবাল বাশার বাবু। নতুন কার্যনির্বাহী কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রকৌশলী আইনুল হক। উল্লেখ্য, পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা দীর্ঘদিন যাবৎ রাজধানীতে জেলার সদস্যদের সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ