শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর

স্টাফ রিপোর্টার / ১৭০ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

68

ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর

 

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের এক সভা শনিবার ১ নভেম্বর সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়

সভায় সন্মেলন ও নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর। এ লক্ষে সভায় দায়িত্বশীল শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক বরুন কান্তি দাশ, শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক মাওঃ আব্দুল মুকিত, শিক্ষক মো. সফিক আহমদ-কে নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও এলঙ্গি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাবের পরিচালনায় সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক আহবায়ক, ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মঈনুল হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সাবেক সভাপতি, গনিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আতাউর রহমান, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান খান, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল। সভায় আরো বক্তব্য রাখেন এবং মতামত ব্যক্ত করেন, ছাতক উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকবৃন্দ। ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ