শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান” আজ সোমবার ২ টায় জানাজা ছড়ারপার বালুর মাঠে অনুষ্ঠিত হয় 

স্টাফ রিপোর্টার / ১৫৮ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

72

“না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান” আজ সোমবার ২ টায় জানাজা ছড়ারপার বালুর মাঠে অনুষ্ঠিত হয় 

 

সেলিম মাহবুব,ছাতকঃ  না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও কণ্ঠ শিল্পী আলী ইনসান। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আলী ইনসান উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর-ছড়ারপার গ্রামের বাসিন্দা মো. দুদু মিয়ার পুত্র। সোমবার ২.০০ ঘটিকার সময় ছড়ারপার বালুর মাঠে মরহুম আলী ইনসানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

আলী ইনসানকে হারিয়ে আমরা হারালাম সংস্কৃতি অঙ্গনের এক তরুন নক্ষত্র। ছাতকের ইতিহাস-ঐতিহ্য নিয়ে তার লিখা একটি গান অত্যন্ত জনপ্রিয়, এ গানটি সংস্কৃতি মনা মানুষের মুখে-মুখে উচ্চারিত হচ্ছে।

জনপ্রিয় কণ্ঠ শিল্পী আলী ইনসান ছিলেন সদা হাস্যোজ্জ্বল। একজন তরুণ। “আমার ময়না টিয়া” আমাদের ছাতক শহর ” পাইয়া নিধি হারালাম, ঘুমের ঘরে” ইত্যাদি অনেক জনপ্রিয় গানের লেখক তিনি। আজ আমরা ছাতকবাসী একজন গুণী শিল্পীকে হারিয়েছি। আমরা ছাতকবাসী হারালাম জনপ্রিয় শিল্পী পাগল হাসান-কে এ শোক কাটতে না কাটতে আমরা আজ আরেক তরুণ শিল্পী আলী ইনসান-কে ও হারালাম।##

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ