শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

নেত্রকোনায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

স্টাফ রিপোর্টার / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নেত্রকোনায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

 

মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি :: জাতীয় নিরাপদ সড়ক দিবস’-২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেত্রকোনা এই কর্মসূচি’র আয়োজন করে।  সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। 

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য নিয়ে সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার। সভার প্রারম্ভে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা মূলক তথ্য চিত্র উপস্থাপন করেন বিআরটিএ নেত্রকোনা সার্কেল এর ইন্সপেক্টর রুহুল আমিন।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল্ নূর সালেহীন, নেত্রকোনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রতন কুমার পন্ডিত, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন এর সহ সভাপতি বজলুর রহমান, এনটিভির প্রতিনিধি ভজন দাস, নেত্রকোনা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহ সভাপতি ডাঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক আলী উছমান প্রমুখ।

সভায় বক্তারা দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে আরো সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ