শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১২০ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

54

খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

 

আহমদুল হক চৌধুরী বেলাল,জকিগঞ্জ, সিলেট::

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে “উন্নত খাদ্য ও উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০ অক্টোবর সোমবার দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়। 

ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) দি গ্রীণ ইভ্যুলোশন প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মুকুল দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালসহ কৃষক প্রতিনিধিরা।

সংলাপে প্রবন্ধ উপস্থাপন পরবর্তী উন্মুক্ত আলোচনায় বক্তারা নিরাপদ ও পুষ্টিকর জাতের ফসলের উৎপাদন, প্রজননসহ উদ্ভাবনী প্রযুক্তির উপর গুরুত্ব আরোপ করেন। মৌসুমী খাদ্য নিরাপত্তাহীনতা এবং খাদ্য ও পুষ্টির ক্ষতি এবং অপচয় কমাতে সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণ প্রযুক্তি এবং অবকাঠামো উন্নত করা বিষয়ে আলোচনা করেন। প্রতিটি বাড়ীতে স্বাস্থ্য সম্মতভাবে সবজি চাষাবাদ ও পুষ্টির চাহিদা মেটাতে হাস, মুরগী ও গরু-চাগল পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ