শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটে জড়িত ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৮৮ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

67

সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটে জড়িত ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের যাদুকাটা নদীর ইজারাদার কর্তৃক পাড় কেটে প্রতিবাদকারী নিরীহ জনতার উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

আজ শনিবার সকালে যাদুকাটা নদীতীরের গ্রাম লাউড়েগড় এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মো. শাহজাহান মিয়া, গোলাম মোস্তফা মেম্বার, আবু বকর সিদ্দিক, আব্দুল মান্নান, মরম আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।উদ্দিন ও শাহ রুবেল ইজারা আইন ভঙ্গ করে, সীমানা না মেনে নদীর পাড় কেটে বালু আহরণ করছে। তারা রাতের আধারে পাড় কেটে এলাকাকে ঝূকির মুখে ফেলে দিছে। যারা পাড় কাটায় বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বক্তারা অবিলম্বে যাদুকাটা নদীর তীর কাটা বন্ধ ও নদী রক্ষার পক্ষের লোকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও ইজারাদার যারা পাড় কাটায় জড়িত তাদের বিরুদ্ধে মামলা না দিয়ে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। ইজারাদার নাসির ও রুবেল নদীর তীর কেটে বালু লুট করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা। অবিলম্বে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নদী রক্ষার দাবি জানান।

মানববন্ধন শেষে হাজারো জনতা বিক্ষোভ মিছিল করে ইজারাদারের কালো হাত ভেঙ্গে দাও শ্লোগান দেন।উল্লেখ্য গত ১০ অক্টোবর থেকে ইজারাদারের লোকজন যাদুকাটা নদীর তীর কেটে বালু লুট করছে স্থানীয়রা অভিযোগ করে আসছেন। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ