শিরোনাম
নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

ছাতকের মৌলা কাঠের ব্রিজ থেকে খাদে পড়ে মোটর সাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টার / ১২৪ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

55

ছাতকের মৌলা কাঠের ব্রিজ থেকে খাদে পড়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু  

 

সেলিম মাহবুব,ছাতকঃ  ছাতকে নোয়ারাই ইউনিয়নের মৌলা কাঠের ব্রিজ থেকে নীচে পড়ে মোটরসাইকেল আরোহী জয়নাল মিয়ার (৪০) মৃ*ত্যু হয়েছে। তিনি দোয়ারাবাজার উপজেলায় নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের রইছ আলীর ছেলে।  

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নরসিংপুর -ছাতক সড়কের জুড়াপানি-মৌলা এলাকায় কাঠের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কাজে দুই ভাই একসাথে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে বড়ভাই জয়নাল মিয়া ও ছোটভাই আয়নাল মিয়া ছাতকের দিকে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে জুড়াপানি-মৌলা এলাকার কাঠের ব্রিজ থেকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে । এ সময় মোটরসাইকেলের পেছনে বসা জয়নাল মিয়া গুরুতর আহত হন। আহত জয়নাল মিয়াকে ছাতক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেছেন। এ দুর্ঘটনায়  আয়নাল মিয়াও গুরুতর আহত হয়েছেন। ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ