শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

ওয়াই পি এজির সভায় সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার ভাঙ্গার নিন্দা প্রকাশ

স্টাফ রিপোর্টার / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

13

ওয়াই পি এজির সভায় সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার ভাঙ্গার নিন্দা প্রকাশ

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রæুপের উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়াই পিএজির ওয়াইপিএজি সদস্য সাকিব আহমদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর পিএফজির নারী পিস এ্যাম্বাসেডর শাহীনা চৌধুরী রুব

বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ সদর পিএফজির সদস্য, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি আমিনুল হক, পিএফজি সদস্য বৈশাখি টেলিভিশন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস। স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় জানানো হয়, একটি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করছি আমরা। সদর উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করবে।

সভায় বক্তব্য রাখেন, ইয়াহিয়া আহমেদ, মিজানুর রহমান, মাহফুজ আহমদ, তুর্য দাস, শবনম দ্দোজা জ্যোতি, উম্মে সুমাইয়া তাবাসসুম, ঝরনা আক্তার, ফৌজিয়া রহমান ঊষা, মুন্নি আক্তার, আলী ইমরান, মাহবুবা আক্তার সুরাইয়া, অনন্যা তালুকদার, রুমি দাশ, অর্পিতা তালুকদার প্রমূখ।

সভায় বক্তারা সুনামগঞ্জ সরকারী কলেজের শহীদ মিনার ভেঙ্গে সেখানে কৃতি শিক্ষার্থী ফলক নির্মানে নিন্দা জানান। তারা দাবি করেন, সরকারী কলেজের জায়গার অভাব নেই যেখানে খুশি সেখানে কাজ করুণ কিন্তু শহীদ মিনার ভেঙ্গে করতে হবে কেন। তারা শহীদ মিনার অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে দাবি জানান। নতুবা সুনামগঞ্জের ছাত্র জনতাকে সাথে নিয়ে আগামীতে আন্দোলনে যাওয়ার ও হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা।##


এই ক্যাটাগরির আরো সংবাদ