শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

নবীগঞ্জের জাহাঙ্গীর রানাকে নিউইয়র্কে সংবর্ধনা প্রদান 

স্টাফ রিপোর্টার / ৪৯৫ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নবীগঞ্জের জাহাঙ্গীর রানাকে নিউইয়র্কে সংবর্ধনা প্রদান 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জের আলোকিত ব‍্যক্তিত্ব জাহাঙ্গীর রানাকে নিউইয়র্কে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সন্ধ্যায় নিউইয়র্কস্থ স্টার্লিং এভিনিউ এর নিরব রেষ্টুরেন্টে নিউইর্য়কস্থ নবীগঞ্জবাসীর পক্ষ থেকে আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এমরান আহমেদ টিপু ও ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন এর যৌথ পরিচালনায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির বোর্ড নাইন এর চেয়ারম‍্যান মাস্টার অব ল খ্যাত এন মজুমদার, বস্কস এসোসিয়েশন এর সভাপতি এম ইসলাম মামুন, হীরা মিয়া গার্লস স্কুলের সাবেক শিক্ষক জ্ঞান রন্জন দাস।

অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত ব‍্যক্তিত্ব জাহাঙ্গীর রানাকে ফুল দিয়ে বরন করে নেন নবীগঞ্জবাসী। এরপর নবীগঞ্জের মরহুম কবি ইলিয়াস আলী, তাজুল ইসলাম ও কুতুব আফতাবের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি হাসান আলী, খসরু আহমেদ, মূলধারার রাজনীতিবিদ, কমিউনিটির লিডার শেখ জামাল হোসেন, ইমরান শাহ রন, সাবেক ইউপি সদস্য মর্তুজ আলী, বিশ্বমনি সরকার, কবি আবু তাহের চৌধুরী, এস্টরিয়া ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমিটির ব‍্যক্তিত্ব জাবেদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ময়নুল হক চৌধুরী, গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান, সাব্বির আহমদে চৌধুরী, শেখ আক্তার হোসেন নানু, আক্তার হোসেন অলক, গোলাম মোহিত, মাহবুব চৌধুরী, আব্দুল হাকিম, এমদাদ রহমান তরফদার, বিকাশ চন্দ্র দাস, সোহেল আহমদ, ফরিদ আহমদ, প্রফেসর আঃ করিম, সুজিত কুমার দাস, মইনুল ইসলাম, তাহমিদ আহমেদ, জিল্লুর রহমান, গৌছ আলী, আনসার আলী, বাচ্চু মিয়া, এম এ আলিম তালুকদার।

অনুষ্ঠানের শেষে এস্টরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে জাবেদ আহমদ ও কোষাধ্যক্ষ ময়নুল হক চৌধুরী সংবর্ধিত ব‍্যক্তিত্ব জাহাঙ্গীর রানাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সংবর্ধিত ব‍্যক্তিত্ব জাহাঙ্গীর রানা বিশিষ্ট ব্যক্তিত্ব মাহবুবুর রব সাদী, মেজর সুরঞ্জন দাশ সহ নবীগঞ্জের অনেক আলোচিত ব্যক্তিবর্গের জীবনী নিয়ে আলোচনা করেন। এবং নবীগঞ্জে তাদের অবদানের কথা তুলে ধরেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ