শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় বীরগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা জেল হাজতে

স্টাফ রিপোর্টার / ১৭২ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় বীরগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা জেল হাজতে

 

রনজিৎ সরকার রাজ,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে দুই শিবিরকর্মী হত্যা মামলায় বীরগঞ্জ উপজেলা সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম (৫০) ও সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক (৬৫)সহ পাঁচ আওয়ামী লীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

রোববার (১২ অক্টোবর ২০২৫) দুপুর আড়াইটায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম আলীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেফতারকৃত অন্যরা হলেন— উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা (৫২), মোঃ আমিনুল ইসলাম (৫৫) ও মোঃ রেজাউল করিম শেখ (৪৮)। পরে বিকেল সাড়ে ৫টায় তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর বীরগঞ্জ উপজেলার ভগিরতপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন বীরগঞ্জের ভেলাপুকুর এলাকায় আসামিদের হামলায় শিবিরকর্মী সালাউদ্দিন (১৬) ও আসাদুল হক (১৫) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।

তৎকালীন সময়ে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর মামলাটি দায়ের করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল গফুর জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ