শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

চুনারুঘাট ৪নং পাইকপাড়া ইউনিয়ন বদরগাজী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, আটক-১৪ 

স্টাফ রিপোর্টার / ১৭৫ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

14

চুনারুঘাট ৪নং পাইকপাড়া ইউনিয়ন বদরগাজী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, আটক-১৪ 

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জনকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। রোববার (১২ অক্টোবর) ভোরে ইউএনও শফিকুল ইসলামের নেতৃত্বে, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানটি পরিচালিত হয় উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ ছিল। অভিযান চলাকালে বালু উত্তোলনের সময় হাতেনাতে ১৪ জনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।

গ্রেফতারকৃতরা হলেন—উলুকান্দি গ্রামের তৈয়ব আলীর পুত্র নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের শাহজাহান মিয়ার পুত্র জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের মতলিব মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৩২), কাঠালবাড়ি, শানখলা গ্রামের শহিদ মিয়ার পুত্র শাহীন মিয়া (২১), পূর্ব পঞ্চাশ গ্রামের আবদুল জলিলের পুত্র ওয়াহিদ মিয়া (২৩), মহিমাউড়া, শানখলা গ্রামের আব্দুল হাইয়ের পুত্র আব্দুল করিম জুনেদ (১৯), কাঠালবাড়ি গ্রামের মো. আইদর আলীর পুত্র মো. ইউসুফ (২৩), হলহলিয়া বাবুল মিয়ার পুত্র মো. এনামুল হক (১৯), ডেউয়াতলী, শানখলার আব্দুল মন্নানের পুত্র মো. জামাল মিয়া (২১), ফান্দ্রাইল, শানখলার মতিন মিয়ার পুত্র রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের মো. মহিদুল আলীর পুত্র মো. নয়ন মিয়া (২২), ডেউন্দি গ্রামের আনজব আলীর পুত্র মো. আতর আলী (৪২), ডেউন্দি মো. আনজব আলীর পুত্র মো. নুরুল ইসলাম (৪৩), কাঠালবাড়ি, বদরগাজির ওয়াহিদ মিয়ার পুত্র মো. সারাজ মিয়া (৩০)।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলন বন্ধে এইভিযান অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ