শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

দেশের সংকটময় মূহুর্তে সবসময় বিএনপি জনগনের পাশে ছিল, জিয়ার পরিবারই আপনজন সিলেট (৬)আসনে তামিম ইয়াহয়া

স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

10

দেশের  সংকটময় মূহুর্তে সবসময় বিএনপি জনগনের পাশে ছিল, জিয়ার পরিবারই আপনজন সিলেট (৬)আসনে তামিম ইয়াহয়া

 

কামাল খান :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের গ্রাম কাঁছাটুল, দুদু সাহেবের বাড়িতে এই সভা অনুষ্টিত হয়। স্থানীয় এলাকাবাসী আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরকন আহমদ। সাহেদ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তামিম ইয়াহয়া আহমদ।

এসময় তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, ১৯৭১ সাল থেকে বিএনপি সবসময় দেশের সংকটময় মূহুর্তে জনগনের পাশে ছিল। জিয়া পরিবার দেশ এবং জনগনের আপনজন।

তিনি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। বিএনপিকে নিঃশ্বেষ করতে একের পর এক গায়েবি মামলা দিয়েছে। জুলুম নির্যাতন করেছে। দেশের হাহার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ফ্যাসিস্ট হাসিনা বিএনপির নেতাকর্মীদের উপর যতই নির্যাতন চালিয়েছে ততই দলল শক্তিশালী হয়েছে। কারণ এদেশের মানুষ বিএনপিকে ভালবাসে।

তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের স্বার্থে আজীবন কাজ করে গেছেন। দেশে প্রথম তিনি খালকাটা কর্মসূচী চালু করেছিলেন। সৎ ছিলেন বলেই তিনি কোন সম্পদ অর্জন করেননি। আর দেশনেত্রী খালেদা জিয়াকে ফ্যাসিস্ট শেখ হাসিনা অনেক জ্বালাতন করেছে। বাড়ী থেকে বের করে দিয়েছিল। কিন্ত ১৭বছর পরও তিনি দেশের মানুষের ভালবাসার মধ্যেই রয়েছেন দেশের মানুষ বিএনপিকে ভালবাসে। তাই আগামী নির্বাচনে দেশের জনগন বিএনপিকে নির্বাচিত করবে। আর তারুণ্যের অহংকার তারেক রহমানের হাত দিয়েই বিএনপি সরকার গঠন করবে।

সভায় বক্তব্য রাখেন, আবদুস সালাম, আবদুল জাববার, দুদু মিয়া, ফয়সাল আহমদ। সভায় কোরআন তিলাওয়াত করেন সাইফ আহমদ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ