শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে বিশাল মিশিল, পথসভা ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার / ১৪২ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে বিশাল মিশিল, পথসভা ও লিফলেট বিতরণ

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর আওতায় ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে গণসংযোগ, বিশাল মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্নস্থানে অনুষ্ঠিত হয়

 

সাবেক এমপি ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২, কেন্দ্রীয় বিএনপির শিল্প এ বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলার জামবাড়ীয়ার বড়গাছী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী গণসংযোগ করেন। পরে কৃঞ্চপুর শারদীয় দূর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি বড়গাছীহাট, মান্নুমোড় ও ফতেপুরমোড়ে পথসভা ও গোহালবাড়ীর কালীতলায় পথসভা ও লিফলেটে বিতরণ করেন।

 

এ সময় প্রধান অতিথি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম আমিন’র সার্বক্ষনিক সাথে ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি প্রফেসর মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

 

অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, বিএনপি নেতা ঠিকাদার মোঃ আলাউদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, বিএনপি নেতা মোঃ সাদিকুল ইসলাম মেম্বার, যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, সাবেক কোষাধ্যক্ষ মোঃ লাল দেওয়ান। সাবেক এমপির ব্যক্তিগত সহকারী সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ বিভিন্নস্থানে পথসভায় সঞ্চালনা করেন।

 

এর আগে উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ একটি বিশাল মোটরসাইকেল রেলী নিয়ে উপজেলা প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা হতে বের হয়ে জামবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ অনুষ্ঠানগুলি করেন।

 

ছবিক্যাপশনঃ ভোলাহাটে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর আওতায় তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে, নির্বাচনী গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্টানে সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। পাশে-উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণের রেলীর ভিডিওর দৃশ্য ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ