শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না-সালাহ্ উদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার / ২৬২ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতিশীল নেতৃত্বে এদেশের ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে। স্বৈরাচারের পতন হলেও দেশে এখনও জনগণের ভোটাধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার ২৬ সালের রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়েজনের প্রস্তুতি নেয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। কয়েকটি রাজনৈতিক দল পি আর পদ্ধতির নামে নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে। সংবিধানের কোথাও পি আর পদ্ধতি বলে কোন ব্যবস্থা উল্লেখ নেই। দেশের জনগন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। কোন অপশক্তিই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ইতিহাস গনতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসবাদের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ধর্ষণের সেঞ্চুরির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হেলিকপ্টার থেকে নিরস্ত্র নিরাপদ মানুষকে হত্যার ইতিহাস। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শ রয়েছে। পতিত স্বৈরাচার যাতে আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে। সংস্কার একটি চলমান পক্রিয়া। জাতীয় ঐক্যমত কমিশনে গৃহীত সংস্কার কার্যক্রম নির্বাচিত সরকার জাতীয় সংসদের মাধ্যমে সম্পন্ন করবে।
তিনি আজ শনিবার দুপুরে ঐতিহাসিক মোক্তার পাড়ার মাঠ দীর্ঘ
১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে সদস্য সচিব ড মোঃ রফিকুল ইসলাম হিলালী সঞ্চালনায় ত্রি বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট খোরশেদ মিয়া আলম, অধ্যক্ষ রাবেয়া আলী, চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, ড. এডভোকেট আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার প্রমুখ।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ