শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ তরুণ কলাম লেখক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার তরুণ লেখক সম্মেলন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ২৪৬ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বাবলু বড়ুয়া, চট্টগ্রামঃ

তরুণদের লেখালেখির চর্চা ও চিন্তার বিকাশ ঘটাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘তরুণ লেখক সম্মেলন–২০২৫ ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন’। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগান কে সামনে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির এসডিজি ইয়ুথ ফোরাম হলে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে লেখক, গবেষক, সাংবাদিকসহ প্রায় ২৫টির অধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তরুণ লেখকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক স্লোগান পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ সুব্রত বিকাশ বড়ুয়া, প্রভাষক মো. ইফতখারুল ইসলাম, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, সাংবাদিক আজহার মাহমুদ, প্রভাষক নেজাম উদ্দিন প্রমুখ।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। ঋতু দে, নাজমুস সায়েম ও মোহাম্মদ রাকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তরুণ লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রায়হান উদ্দিন ছিদ্দীকি।

প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন, লিখতে হলে পড়তে হবে, জানতে হবে। আপনাদের ভেতর সেই আগ্রহ এবং ইচ্ছে রয়েছে। আপনাদের এমন আয়োজনে আমি মুগ্ধ।

প্রধান আলোচক ইফতেখার মারুফ বলেন, তরুণ লেখকদের অনেকেই বেশ ভালো লিখছেন। আপনাদের নিয়মিত এই চর্চায় থাকা উচিত। এমন আয়োজন আপনারা সাহস করে করেছেন এটা সত্যি দারুণ একটা বিষয়।

অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত লেখা প্রদর্শনী করা হয় হল রুমে। পরে লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার বর্ষসেরা সদস্য, সংগঠক ও লেখকদের পুরস্কার ও সনদ বিতরণ ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।


এই ক্যাটাগরির আরো সংবাদ