শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে সাবেক মেয়র বিএনপি নেতা ছাবির চৌধুরীর দলীয় পদ স্থগিত “শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ”

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

9

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, বর্তমান কমিটির সদস্য সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যলাপের অভিযোগে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করেছেন কেন্দ্রীয় বিএনপি।

শুক্রবার (২২ আগষ্ট) দলীয় প্যাডে বিএনপি/সাধারণ/৭৭/১৪৪/২০২৫ইং স্মারকে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিক পত্রে উক্ত সিদ্ধান্ত জানানো হয়েছে।

যার অনুলিপি দেয়া হয়েছে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং হবিগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহবাহক আলহাজ্ব জি কে গউছ। খবরটি নবীগঞ্জে পৌছলে নবীগঞ্জ পৌর বিএনপির ত্যাগী ও তৃর্ণমুল নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়।

শহরের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করা হয়েছে। প্রথমেই সদ্য সাবেক উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ’কে মিষ্টি মূখ করানো হয়। পরে বিভিন্ন পয়েন্টে শুরু হয় উল্লাস ও মিষ্টি বিতরণ। এক পর্যায়ে তৃর্ণমুল নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ করা হয়েছে।

উল্লেখ্য, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছাবির আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, মব সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক কর্মকান্ডে না থাকা’র অভিযোগ এনে তার বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবরে মঙ্গলবার (১৮ আগষ্ট) একটি আবেদন করেন পৌর বিএনপির ৩ যুগ্ম আহ্বায়ক। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে অভিযোগপত্রটি গ্রহন করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অভিযোগকারীরা অভিযোগের সাথে তথ্য ও ডকুমেন্ট দাখিল করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে ছাবির আহমেদ চৌধুরীর বিরুদ্ধে শাস্তি মূলক উক্ত ব্যবস্থা গ্রহন করেছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।

উক্ত পত্রে বলা হয়েছে ছাবির আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যলাপের অভিযোগ রয়েছে। সুতরাং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ