শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ছাতকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ

স্টাফ রিপোর্টার / ২৭২ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

71

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াগাঁও সেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোঃ হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্তানীয়রা। বিদ্যালয় মেরামত, ওয়াশ ব্লকে টাইলস করার কাজ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান সহ বিভিন্ন কাজে কৌশলে অনিয়ম-দূর্নীতি করে যাচ্ছেন বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন এমন অভিযোগ রয়েছে।

বেশ কয়জন শিক্ষার্থীদের অভিভাবক জানান উপবৃত্তির জন্য কয়েক বার তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র মোবাইল নাম্বার নিয়েছেন কিন্তু শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছেন না, কি কারনে তারা উপবৃত্তি থেকে বঞ্চিত জানতে চাইলে সন্তোষমূলক কোনো জবাবও দিচ্ছেন না তিনি।

ছাত্রজনতার গনঅভ্যুত্থানে সরকার পতনের পর বিদ্যালয়ের ওয়াশ ব্লকের টাইলস লাগানোর কাজ শুরু করা হলেও এখন পর্যন্ত কাজ সমাপ্ত করা হয় নি। চলমান কাজে হয়েছে ব্যাপক অনিয়ম, এতে বিদ্যালয়ে পড়ে থাকা সরকারি মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যালয়ে রংগের কাজে হচ্ছে বিলম্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ও এ নিয়ে লেখালেখি হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয়ভাবে আনিত সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানান,টাইলস লাগানোর কাজ শেষ,রংগের কাজ চলমান রয়েছে,আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমার বিরুদ্ধে অপপ্রচারের বিষয়টি বিদ্যালয়ের এডহক কমিটির পরামর্শ ক্রমে আমি পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের সাবেক সভাপতি আজিজ উদ্দিন বলেন এসব কাজ এসেছে আমার মেয়াদ কলীন সময়ে। বর্তমানে আমার বিদ্যালয়ে তেমন যোগাযোগ নেই। আমি একটি প্রতিষ্ঠানে চাকুরী করি বিধায় এসবের খোজখবর রাখতে পারছিনা।

বর্তমান এডহক কমিটির সদস্য আলা উদ্দিন বলেন আমি জানি বিদ্যালয়ের কাজ তো চলমান রয়েছে, প্রধান শিক্ষক বলেছেন কে বা কারা অপপ্রচার করতেছে। বিষয়টি দেখা হবে।

ছাতক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অনুকূল চন্দ্র দাস বলেন শিক্ষকের বিরুদ্ধে এখন লিখিত কোনো অভিযোগ পাই নি, তবে শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে এমন অভিযোগ পেয়েছি, বিদ্যালয় উন্নয়নের কাজ চলমান রয়েছে এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ