শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ছাতক লাফার্জ-হোলসিম লিমিটেডের শ্রমিক ইউনিয়ন নিয়ে চলছে নানা অসন্তোষ

স্টাফ রিপোর্টার / ১৬৬ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

20

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের শ্রমিক ইউনিয়ন নিয়ে কোম্পানীতে ও এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। লাফার্জ-হোলসিম লিমিটেড বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন রেজিঃনং২৫৭৯ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত।

এ ইউনিয়নের সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ দীর্ঘ সময় পার করেছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে।

যেহেতু শ্রমিক ইউনিয়নটি জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত। গত ১২ মে ২৫ ইংরেজি বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামীলীগের ভাতৃপ্রতীম অংগ সংঘঠন হিসেবে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

এতোদিন কেবিনেট জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত প্যাড ব্যবহার করে কার্যক্রম চালিয়ে আসছিলো। বিগত ২০২৪ এর ৫ই আগষ্ট পট পরিবর্তনের ফলে কেবিনেট এখনও বহাল তবিয়তে আছে।

এখন কেবিনেট প্যাড বদল করে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত কথাটি বাদ দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং শ্রম অধিদপ্তরে মিথ্যা হলফনামা ও মুচলেকা দিয়ে সাধারন শ্রমিকদের ভুল বুঝিয়ে পুনর্বাসনের চেষ্টা করছে তারা।

তাদের এহেন কার্যকলাপে শ্রমিকদের মাঝে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছ।

জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত প্যাড গোপন রেখে নতুন প্যাডের হলফনামায় সাধারন সদস্যরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত নয় ও আমি আর কোন ইউনিয়নে সদস্য হওয়ার ইচ্ছা নয় মর্মে মুচলেকা নেয়া হয়।

যা প্রতারণার নামান্তর। এদিকে শ্রমিকদের অধিকার ক্ষুন্ন করার শামিল।

তারা বিভিন্ন অপকৌশলের মাধ্যমে সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ সহ কেবিনেট তাদের ক্ষমতা ধরে রাখতে চায় আর এখানে কোন নতুন নেতৃত্ব যাতে না আসতে পারে তার জন্য তারা চাকুরীর ভয়ভীতিসহ নানা ষড়যন্ত্র করছে বলে জানা যায়। এসব নিয়ে কোম্পানীতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ