শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

কলারোয়ায় বিএসটিআই অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠানে টাস্কফোর্স অভিযান

স্টাফ রিপোর্টার / ১৯৮ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

অদ্য ২১ আগস্ট ২০২৫ তারিখে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় আওতাধীন কলারোয়া উপজেলাধীন চাঁন্দা নামক স্থানে বিএসটিআই অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিজিবি, বিএসটিআই কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করছে; এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিয়াজ উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), কলারোয়া, সাতক্ষীরা, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, জনাব মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার, বিএসটিআই, খুলনা এবং ০৩ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে বিএসটিআই অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে টাস্কফোর্স দল কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক “এম এম সুপার আইসক্রিম ফ্যাক্টরী” এর মালিক খালেদা বেগমকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, উপস্থিত জনসাধারণ বিজিবির নিরলস কর্তব্য পালন এবং জনস্বাস্থ্য রক্ষায় এ জাতীয় টাস্কফোর্স অপারেশন পরিচালনা করায় বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এ ধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, বিজিবির উল্লেখিত কর্মকান্ড জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ